আজিজুন নেছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

আজিজুন নেছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১১:৫০:৩০ পূর্বাহ্ন

আজিজুন নেছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা

ছবি : সংগৃহীত


সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন মাসুকগঞ্জ বাজারের পশ্চিম দর্শাস্থ আজিজুন নেছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী, সমাজসেবী আবুল কালাম সামস্উদ্দীন চৌধুরী, পৃষ্ঠপোষক তামান্না চৌধুরী, পরিচালক হাসান চৌধুরী।

২৫ নভেম্বর সোমবার দুপুরে বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির শ্রেণীকক্ষ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক উদ্দীন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক গাউছুল আলম শিপু, সহকারী শিক্ষক সুরমান আলী, কূহিনোর বেগম, রাজিয়া সুলতানা উর্মি, ফাহিম আহমদ, মোঃ আলমগীর, তারিনা বেগম, রিমি রাণী দে, কামরান আহমদ।

আজিজুন নেছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আবুল কালাম সামস্উদ্দীন চৌধুরী সহ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দ।

শ্রেণিকক্ষ পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবুল কালাম সামস্উদ্দীন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা অনুকরণপ্রিয়। তাই তাদের সাথে শিক্ষকদের মার্জিত ও উন্নত ব্যবহার করতে হবে। একজন শিক্ষক যখন পড়ান তখন তার প্রভাব পড়ে তার শিক্ষার্থীদের ওপর। শিক্ষার্থী হিসেবে শিশুরা সবসময় অন্যদের অনুকরণ করে থাকে। শিশুরা যতটা না পড়ে শিখে তার চেয়ে বেশি শিখে অন্যদের দেখে ও তাদের কাছ থেকে শেখে। সেজন্য কোনো কিছু শিক্ষা দিতে গিয়ে তাদের সাথে কড়া বা কঠিন আচরণ করা মোটেও উচিত নয় এবং তাদের আদর-স্নেহের দ্বারা বুঝিয়ে বলতে হবে। অন্যথায় শিশুর যথাযথভাবে মানসিক বিকাশ সাধন করতে পারবে না। তাই শিক্ষার্থী বিশেষ শিশু শিক্ষার্থীদের প্রতি আমাদের যত্নবান হতে হবে এবং তাদের জন্য একটি সুন্দর ও শিক্ষণীয় পরিবেশ গড়ে তুলার আহবান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল