সিলেটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মীর মৃত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সিলেটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১২:৩৯:৪০ অপরাহ্ন

সিলেটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মীর মৃত্যু

ছবি: নিজস্ব


সিলেট মহানগরীর শাহপরাণ বাহুবল এলাকায় ছাত্রদল-যুবদলের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিলাল আহমদ মুন্সী (৩৫) ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রী ছিলেন। তবে স্থানীয়রা জানিয়েছেন তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, অধিপত্য নিয়ে গেল কয়েকদিন থেকে ঐ এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসেছিলো। কিন্তু সেখানে সমাধান হয়নি। একপর্যায়ে পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন ঐ যুবক। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল