ছবি : সংগৃহীত
সিলেট নগরে ফুটপাত ও রাস্তা থেকে হকারদের উচ্ছেদে অভিজান চালায় প্রশাসন। এতে নগরীর ফুটপাত ও রাস্তাঘাটে কমে আসে হকারদের দখলের মাত্রা।
এতে দ্রুত অনেকটা হকারমুক্ত হয় নগরী। বেশিরভাগ রাস্তায় অন্যদিন যেখানে যানবাহন চলাচলে হকারদের জটলায় ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো- সেসব রাস্তায় সোমবার অন্যদিনের মতো যানজট ছিল না। তবে এই অবস্থা মাত্র কয়েক ঘন্টা স্থায়ী ছিল।
দিনের বেলায় অভিযানে যানজট ও হকারমুক্ত রাস্তার ফলে পথচারী ও যাত্রীরা তখন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পরপর পুরনো দৃশ্য ফিরে আসায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পথচারী ফয়সল আহমদ জানান, প্রশাসনের অ্যাকশন দেখে আশা করেছিলাম এবার মনে হয় রাস্তা-ফুটপাত দখলমুক্ত হলো। কিন্তু না সন্ধ্যার পর ফের হকারদের দৌরাত্ম্য দেখে আশাহত হয়েছি।
জৈন্তাবার্তা / রহমান




