সিলেটে দুই পক্ষের সং ঘ র্ষে প্রাণ গেল যুবদলকর্মীর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সিলেটে দুই পক্ষের সং ঘ র্ষে প্রাণ গেল যুবদলকর্মীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১০:১৫:৪৪ পূর্বাহ্ন

সিলেটে দুই পক্ষের সং ঘ র্ষে প্রাণ গেল যুবদলকর্মীর

ছবি : সংগৃহীত


সিলেট নগরীর শাহপরাণ বাহুবল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিলাল আহমদ মুন্সী (৩৫) শাহপরাণ বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রী ছিলেন। এছাড়া তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।মৃত্যুর বিষয়টি জৈন্তাবার্তাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, কয়েকদিন থেকে ঐ এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসেছিলো। কিন্তু সেখানে সমাধান হয়নি। পরে আবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন ঐ যুবক। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে উভয় পক্ষে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।  

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল