ছবি: নিজস্ব
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে শহিদমিনারে পুষ্পার্ঘ্য অর্পন, স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) সকালে কলেজের অধ্যক্ষ কার্যালয় থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কলেজ শহিদমিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ (এম.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও জুলাই আন্দোলনের সমন্বয়ক, কলেজের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্মরণ সভায় সহকারি অধ্যাপক শাহনাজ বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ। উক্ত সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, শিক্ষকবৃন্দ, জুলাই আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, বর্তমান প্রজন্মদের বিশেষ আহ্বান বিশ্বের সব দেশের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক, বৈজ্ঞানিক, ইলেক্ট্রনিক ও আধুনিকতার সাথে তাল মিলিয়ে কাজ করে যেতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং জুলাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায় সে কাজটি তরুণদের করতে হবে।
জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে মোনাজাত ও দোয়ার মাধ্যমে স্মরণসভা শেষ হয়। এরপর মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের গান ও কবিতা পারফরমেন্স এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
জৈন্তাবার্তা / জারা




