চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরি, হবিগঞ্জে গ্রেফতার ১
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ PM

চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরি, হবিগঞ্জে গ্রেফতার ১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ০৯:০১:৩৮ AM

চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরি, হবিগঞ্জে গ্রেফতার ১

ছবি : সংগৃহিত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক ওষুধ ছিটিয়ে লোকদের অজ্ঞান করে পরিবারের মালামাল হাতিয়ে নেওয়ার ঘটনায় হযরত আলী (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার রেলওয়ে জংশন এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


এ সময় তার সঙ্গে থাকা ২২টি ঘুমের ট্যাবলেট ও চেতনানাশক ওষুধ জব্দ করা হয়।আলী কিশোরগঞ্জ জেলার বাসিন্দা আব্দুল কুদ্দুছের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুল হক কামাল।


ওসি মো. নাজমুল হক কামাল বলেন, চেতনানাশক ছিটিয়ে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


প্রসঙ্গত, সম্প্রতি শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক ছিটিয়ে লোকদের অজ্ঞান করে অনেক পরিবারের মালামাল হাতিয়ে নেওয়ার খবর পাওয়া যাচ্ছে। চেতনানাশক ছিটিয়ে চুরির প্রথম ঘটনা মাস খানেক আগে ঘটে উপজেলার সাবাশপুর গ্রামে আবদাল মিয়ার বাড়িতে। এরপর একই কায়দায় ১৩টি চুরির ঘটনা ঘটে।

A/B



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ