চিন্ময় দাসের মুক্তি দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

চিন্ময় দাসের মুক্তি দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১১:৩৫:১৩ পূর্বাহ্ন

চিন্ময় দাসের মুক্তি দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

ছবি : সংগৃহীত


বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে সিলেটে ‘সনাতনী ছাত্রসমাজ’র ব্যানারে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সনাতন ধর্মালম্বী আড়াই থেকে ৩ শ নারী-পুরুষ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট মহানগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় প্রায় আধাঘণ্টা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।এর আগে বিকাল ৩টায় মহানগরের কিন ব্রিজ এলাকায় সারদা হলের সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা তাদের দেয়।

পুলিশ এসময় বলে- পার্শ্ববর্তী সিলেট সার্কিট হাউসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মতবিনিময় রয়েছে। নিরাপত্তার স্বার্থে সারদা হলের সামনে বিক্ষোভকারীদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।

সেখান থেকে সরে এসে বিক্ষোভকারীরা বন্দরবাজারের কোর্ট পয়েন্টে জড়ো হন এবং সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে। তবে পুলিশের নির্দেশে তারা কর্মসূচি সংক্ষিপ্ত করে মিছিল নিয়ে মহানগরের মির্জাজাঙ্গালে গিয়ে মিছিলটি শেষ করেন।সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া)  বলেন- সব ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে ছিলো। সনাতন ধর্মালম্বীরা তাদের কর্মসূচি পালন করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল