একদিনের রি মা ন্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

একদিনের রি মা ন্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০১:৩৭:৪০ পূর্বাহ্ন

একদিনের রি মা ন্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় পুলিশ সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাঁচ দিনের রিমান্ড চাইলে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মেজবাউল হক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু নসর মোহাম্মদ মাসুদ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করলে শুনানি শেষে তাকে কড়া পুলিশ পাহারায় মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। আদালত থেকে কারাগারে নেওয়ার নেয়ার সময় আদালত প্রাঙ্গণে জনতা ভুয়া ও চোর বলে শ্লোগান দিতে থাকেন।

এর আগে গত ২৪ নভেম্বর সাবেক কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।

আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছিল উত্তরা থানা পুলিশ। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: