সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জ ব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জ ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০১:৪৪:৫৮ পূর্বাহ্ন

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জ ব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক পৃথক বিশেষ অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৫ থেকে ২৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বিওপির সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৩৫০ কেজি ভারতীয় চিনি, ২০৬৯ পিস ভারতীয় কাশ্মীরি রুমাল, ৮টি ভারতীয় কম্বল, ৪টি ভারতীয় গরু, ২টি প্রাইভেটকার এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ ৯৪ হাজার ৬০০ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল