আজমিরীগঞ্জে মসজিদ দুপক্ষের সং ঘ র্ষে ওসিসহ আ হ ত ৫০
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

আজমিরীগঞ্জে মসজিদ দুপক্ষের সং ঘ র্ষে ওসিসহ আ হ ত ৫০

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০৪:৫৮:৩০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে মসজিদ দুপক্ষের সং ঘ র্ষে ওসিসহ আ হ ত ৫০

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডে মসজিদ  ও মাদ্রাসার রাখা টাকার হিসাবকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে ২৭ নভেম্বর রেজ বুধবার  সকাল প্রায় ৯টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা ফান্ডের প্রায় কোটি টাকারও বেশি রক্ষিত ছিল। ফান্ডের সেই টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বিগত কয়েক সপ্তাহ যাবত বেশ কয়েকবার মাদ্রাসা কমিঠির সভাপতি বশির মিয়াসহ গ্রামবাসীর একাংশ শাজাহান মিয়াকে তাগাদা দেন। কিন্তু প্রতিবারই শাজাহান মিয়া হিসাব না দিয়ে গড়িমসি করতে থাকেন।


এরই প্রেক্ষিতে ২৬ শে নভেম্বর রোজ মঙ্গলবার রাতে মাদ্রাসা কমিটির আহ্বায়ক বশির মিয়াসহ এলাকার কিছু মানুষ হিসাবের জন্য শাজাহান মিয়ার কাছে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জুনাব আলী বলেন, ফান্ডের টাকার হিসাব নিয়ে মঙ্গলবার রাতে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

 এবাদুর রহমান  জানায় ফান্ডের টাকার হিসাব নিয়ে মঙ্গলবার রাতে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আব্দুল  হামিদ মিয়া দলিয় ক্ষমতার বলে মসজিদের  ৬৫ হাজার মুকিত মেম্বারের কাছ থেকে  নিয়ে নয়ে, ও  সাবেক মেম্বার লতিফুর মিয়া মাদ্রাসার ১০হাজার টাকা আত্মসাৎ করে  এরই জেরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সংঘর্ষ নিয়ন্ত্রণের একপর্যায়ে আমি আহত হই। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। 

রিপোর্ট লেখা পর্যন্ত নোয়াগড় গ্রামে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আজমিরীগঞ্জ  থানা পুলিশ  ও সেনাবাহিনী  রয়েছে ও তিন জন সেনাবাহিনীর  হাতে আটক। আটককৃতরা হল ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মুকিত মিয়া, হাফিজুর রহমান ,

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী