গোলাপগঞ্জে ইসকন নি ষি দ্ধে র দাবি ছাত্র জমিয়তের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

গোলাপগঞ্জে ইসকন নি ষি দ্ধে র দাবি ছাত্র জমিয়তের

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০৭:৫১:৪২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ইসকন নি ষি দ্ধে র দাবি ছাত্র জমিয়তের

ছবি: নিজস্ব


ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় গোলাপগঞ্জে ইসকনকে অবাঞ্চিত ঘোষণা করা হয় এবং অতিদ্রুত নিষিদ্ধ করার দাবি করা হয়।

বুধবার (২৭ নভেম্বর ) বিকালে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে আরম্ভ হওয়া এই মিছিল কদমতলী পয়েন্ট প্রদক্ষিণ করে চৌমুহনীতে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ উসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন সালিম, চৌমুহনী মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ সহ প্রমুখ।

বক্তারা ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা, শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ এবং মসজিদ শহীদকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

সাথে সাথে গোলাপগঞ্জে ইসকনকে অবাঞ্চিত ঘোষণা করেন। এবং ইসকনের ক্ষেত্রে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান। অন্যথায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে বলে হুশিয়ারি প্রদান করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল