সিলেটে জুলাই গ ণ হ ত্যা র সঙ্গে জড়িত সকলের বিচার দাবি ছাত্রশিবিরের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সিলেটে জুলাই গ ণ হ ত্যা র সঙ্গে জড়িত সকলের বিচার দাবি ছাত্রশিবিরের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১০:৫০:৪৬ পূর্বাহ্ন

সিলেটে জুলাই গ ণ হ ত্যা র সঙ্গে জড়িত সকলের বিচার দাবি ছাত্রশিবিরের

ছবি: সংগৃহীত


জুলাই গণহত্যার বিচার দাবিতে বিশাল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের আম্বরখানায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সভাপতি শরীফ মাহমুদ। মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সকলের বিচার অতিদ্রুত সময়ের মধ্যে করতে হবে। ফ্যাসিবাদের দোসর অনেকের জামিন হচ্ছে, যা দুঃখজনক।

তিনি বলেন, গতকাল চট্টগ্রামে একজন বিশিষ্ট আইনজীবীকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

আব্দুর রহিম বলেন, ছাত্রদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব নয় ঐক্য গড়ে তুলতে হবে। কোনো ট্রাপে পা দেওয়া যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের থেকে তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করছে। তারা ক্যাম্পাসগুলোকে নিয়ে ষড়যন্ত্র করছে। ইসকনের উগ্র সন্ত্রাসীদের মাধ্যমে এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এগুলো সুস্পষ্টভাবে ভারতের প্রেসক্রিপশনে হচ্ছে।

সভাপতির বক্তব্যে মহানগরের সভাপতি শরীফ মাহমুদ বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসররা, ভারতের তাবেদাররা বাংলাদেশের এই অভ্যুত্থানকে নিয়ে,  এই স্বাধীনতাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। জুলাইয়ের গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। 

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সভাপতি তারেক মনোওয়ার, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম। কর্মসূচিতে সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল