যুক্তরাষ্ট্রের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো সিলেট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১১:৫৭:১৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো সিলেট

ছবি: সংগৃহীত


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সে খেলবেন অ্যারন জোন্স। নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমকে এই ক্রিকেটারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত বিশ্বকাপেই উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেছিলেন জোন্স। তার ৪০ বলে ৯৪ রানের ইনিংসে ভর করে ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র।

সেই বিশ্বকাপে দলটির অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই জোন্স। বিশ্বকাপে ৬ ইনিংসে তার ব্যাট থেকে ৪০.৫ গড়ে এসেছিল ১৬২ রান। এমন পারফরম্যান্সের সুবাদে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

তবে এবারই প্রথম বিপিএলে খেলছেন না। বিপিএলের গত আসরে তাকে দেখা গিয়েছিল রংপুর রাইডার্সের জার্সি গায়ে। যদিও এক ম্যাচের বেশি খেলার সুযোগ হয়নি তার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল