বৃষ্টিতে দুশ্চিন্তা কাটলো কৃষকের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বৃষ্টিতে দুশ্চিন্তা কাটলো কৃষকের

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৩ ০২:৪৭:০২ পূর্বাহ্ন

বৃষ্টিতে দুশ্চিন্তা কাটলো কৃষকের

বৃষ্টি পেয়ে আমন চাষে মনোযোগি হয়েছেন গোয়াইনঘাটের কৃষকরা।


কাটফাটা রোদে কৃষকের জমি ফেটে চৌচির। আমন ধান নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছিলেন কৃষকরা। এমন তপ্ত সময়ে কৃষকের জন্য আশীবার্দ হয়ে এসেছে বৃষ্টি।

গত দুদিন ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে। এতে গরম কমার পাশপাশি স্বস্তি ফিরেছে কৃষকের।  বৃষ্টি পেয়ে আমন চাষে মনোযোগি হয়েছেন গোয়াইনঘাটের কৃষকরা।

গত ১৫ দিন ধরে আমন রোপন নিয়ে কৃষকরা হতাশায় ভোগার পর শুক্রবার ও শনিবারের রাতের বৃষ্টি আশার সঞ্চার করেছে কৃষকদের মাঝে। 

ভাদ্র মাসের বৃষ্টি হলেও এমন ভারী বৃষ্টিতে আমন ধান চাষের জমিতে পর্যাপ্ত পরিমাণ জমেছে পানি। দীর্ঘ প্রত্যাশিত এমন বৃষ্টিতে এবার স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। 

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, বৃষ্টির সঙ্গে কৃষকদের মাঝে বেড়েছে ব্যস্ততা। কাজের মানুষদের নিয়ে কৃষি জমিতে ব্যস্ত সময় পার করেছেন স্থানীয় কৃষকরা। টানা ২ দিন রাতের বৃষ্টি আমন রোপণের উপযোগী হয়ে উঠেছে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকার জমিগুলো। 

পানির অভাবে আমন রোপণের জমি তৈরিতে আটকে ছিলেন কৃষকরা। বৃষ্টির সঙ্গে আটকে থাকা জমিগুলো পাওয়ার টিলার, ট্রাক্টর দিয়ে রোপণের জন্য তৈরিতে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে এখন তাদের।কদিন আগেও পানির অভাবে ফেটে চৌরির ধান ক্ষেতগুলোতে এখন সবুজের ঢেউ খেলছে। শেষ মুহূর্তে বাড়তি সার আর সেচ দিতে খরচের খাতা লম্বা করার যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা থেকেও রেহাই মিলেছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, গোয়াইনঘাটে এবার আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৭ হাজার ২৩৫ হেক্টর জমি। তার মধ্যে রয়েছে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের ধান। 

গোয়াইনঘাটে মূলত চাষাবাদ হয় দুই মৌসুম। আমন আর বোরো। আমন শুরু হয় মূলত বর্ষা মৌসুমে। এ আমন ধান চাষকে অনেকটা নির্ভর করতে হয় বৃষ্টির পানির ওপর। প্রাকৃতিকভাবে বৃষ্টির পানির ওপরই নির্ভর করেই এখানকার কৃষকরা আমন ধান চাষ করে থাকেন।  কিন্তু গত ১৫ দিন ধরে বৃষ্টি না থাকায় চরম বেকায়দায় পড়ে কৃষকরা।

নন্দিরগাঁও ইউনিয়নের কৃষক আমির মিয়া ও মোশাহিদ আলী জানান, বৃষ্টির পানির ওপর নির্ভর করে আমরা আমন চাষ করে থাকি। কিন্তু বৃষ্টির অভাবে এখনও মাত্র ৪ বিঘার মতো রোপণ করেছি। শুক্রবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। তাই সকালে চারজন কাজের মানুষ নিয়েছি। এভাবে আর কদিন বৃষ্টি হলে সব জমি রোপণের আওতায় চলে আসবে। বর্তমানে বিজ তলা থেকে চারা উত্তোলন করছি আজ-কালের মধ্যে জমি তৈরি হলেই রোপণ শুরু করব। 

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, আমন উপজেলার কৃষকদের প্রধান ফসল। কৃষক আমন আবাদি জমি ফেলে রাখে না। প্রতিবার আমরা আমনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করি তা অর্জিত হয়। বিশেষ করে আমন নির্ভর করে বৃষ্টির পানির ওপর। গত পরশু রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এভাবে টানা বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টি আগামী এক সাপ্তাহের মধ্যে  লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করছি।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার