পুকুর পাড়ে সাত ফুট লম্বা অজগর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

পুকুর পাড়ে সাত ফুট লম্বা অজগর

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৩ ০৩:২৮:৪৯ পূর্বাহ্ন

পুকুর পাড়ে সাত ফুট লম্বা অজগর

গোয়াইনঘাট থেকে উদ্ধার করা অজগর সাপ


সিলেটের গোয়াইনঘাটের একটি পুকুরের পাড় থেকে সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

জানা যায়, রোববার সকালে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙল হাওরের মাটিকাপা গ্রামের  ইসমাইল আলীর পুকুর পাড়ে অজগর সাপটি জালে আটকা পড়ে। বিষয়টি স্থানীয়রা গোয়াইনঘাট থানা পুলিশকে জানান। এসময় সাপ দেখতে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে সকাল ১০ টায় গোয়াইনঘাট থানা পুলিশের সদস্য ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) সাহিদুর রহমান জানান, সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ সাপটিকে উদ্ধার করে বন বিভাগ কর্তৃপক্ষের  কাছে হস্তান্তর করেছে। 

তিনি বলেন, অজগর সাপটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে বন বিভাগ আমাদেরকে জানিয়েছে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার