জামিন মিলেনি, রিমান্ডও হয়নি জি কে গউছের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

জামিন মিলেনি, রিমান্ডও হয়নি জি কে গউছের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৩ ০৩:৫২:৫৩ পূর্বাহ্ন

জামিন মিলেনি, রিমান্ডও হয়নি জি কে গউছের

জিকে গউছ। ফাইল ছবি


কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র জি কে গউছের রিমান্ড এবং জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার আইও (ওসি তদন্ত) বদিউজ্জামান।

অপরদিকে জি কে গউছের আইনজীবি তার পক্ষে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শোনানী শেষে রিমান্ড এবং জামিন আবেদন না মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামীপক্ষের আইনজীবি আফজাল হোসেন। এর পুর্বে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৯টায় জি কে গউছকে আদালতে হাজির করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভীড় জমান। 

জানা গেছে, ২০১৫ সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে থাকা অবস্থায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এডভোকেট মো. আবু জাহিরকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন জি কে গউছ। ওই মামলায় তাকে রোববার আদালতে তোলা হলে আদালত রিমান্ড এবং জামিন আবেদন না মঞ্জুর করেন। 

গত ২৯ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে হাইকোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ জি কে গউছকে আটক করে। ৩০ আগষ্ট ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকা সিএমএম কোর্টে হাজির করা হয়। একই সাথে ২০১৫ সালের ১৮ জুলাই পবিত্র ঈদের দিন হবিগঞ্জ কারাগারে বন্দি থাকা অবস্থায় জি কে গউছকে ছুরিকাঘাতের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির কোতয়ালী জোনাল টিমের উপ পরিদর্শক আফতাবুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ সেপ্টেম্বর একই আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। কিন্তু আদালত রিমান্ড না মঞ্জুর করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন। গত ৪ সেপ্টেম্বর জি কে গউছকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়।  

হবিগঞ্জ নিয়ে আসার পর গত ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি এডভোকেট মো. আবু জাহিরকে হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করেন মামলার আইও (ওসি তদন্ত) বদিউজ্জামান। শুনানি শেষে আদালত জি কে গউছকে এই মামলায় শ্যোন এরেস্ট দেখাতে আদেশ দেন। 

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার