সিলেটে আদালত পাড়ায় আসামিকে জু তা পে টা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সিলেটে আদালত পাড়ায় আসামিকে জু তা পে টা

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৮:১৩:৩৫ পূর্বাহ্ন

সিলেটে আদালত পাড়ায় আসামিকে জু তা পে টা

ছবি: নিজস্ব


সিলেটে আদালত পাড়ায় যুবদল নেতা বিলাল আহমদ মুন্সী (৩০) হত্যা মামলার আসামিরা হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে কড়া পুলিশ পহরায় গ্রেপ্তারকৃত রুনু মিয়া মঈনসহ তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। প্রিজন্স ভ্যান থেকে নামানোর পর বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। পরে পুলিশ তাদের বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আসামিদের আদালতে আনা হলে ক্ষুব্ধ জনতা পুলিশী পাহারায় কিল, ঘুষি, লাথি ও জুতা খুলে মারতে থাকেন। পরে পুলিশ তাদের সেফ কাস্টডিতে নিয়ে যায়।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের শাহপরান বাহুবল এলাকায় সালিশি বৈঠক থেকে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সীকে হত্যা করা হয়। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ধের জের ধরে সিলেটে দুই পক্ষের সংঘর্ষ চলাকোলে খুন হন বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে বিলাল আহমদ মুন্সী। তিনি নগরের ৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার স্কুল ছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মিটিমাট না হওয়ায় এলাকায় সালিশ বৈঠক বসে। এরই জের ধরে যুবদল-ছাত্রদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী নিহত হন। নিহত যুবদল নেতার হাতের রগ কেটে দেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন মঙ্গলবার নিহত বিলালের ভাই মোস্তাক আহমদ বাদশা মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে মামলা করেন। ওই ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৩ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল