সিলেটের এমসি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সিলেটের এমসি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন

মইনুল হাসান আবির, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৯:০৩:১৩ পূর্বাহ্ন

সিলেটের এমসি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন

ছবি: নিজস্ব


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে যুব রেড ক্রিসেন্ট দলের মুরারিচাঁদ কলেজের প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ এবং দায়িত্বপাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক জেবিন আক্তার ২০২৪-২৫ সালের জন্য ৫৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন।

এতে দলনেতা হয়েছেন মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ডালিম আহমেদ এবং উপ দলনেতা-১ হয়েছেন মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী রাজিব হোসাইন ও উপ দলনেতা-২ হয়েছেন অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী বখতিয়ার মাহমুদ। পূর্বাশা, আনন্দ, অনুভূতি, প্রীতি ও উৎকর্ষ নামে ৫ দলে ভাগ করে প্রতি দলে ১০ জন করে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, কলেজে বেশ কয়েকটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের মধ্যে যুব রেড ক্রিসেন্ট দল অন্যতম। তারা বিভিন্ন দুর্যোগে ঝুঁকি নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ করে। বিগত বন্যায় তাদের কার্যক্রম প্রশংসিত হয়েছে। তারা  জন-সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও কলেজের বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল