ছবি: নিজস্ব
সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জুয়ড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে বাস টার্মিনালের যমুনা মার্কেট সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন খোকন মিয়া (২৭), জীবন মিয়া (২৫), হযরত আলী (৩৩), মো. ইব্রাহিম (৪২), মোমিনুল ইসলাম (৩৩), মিসবাহ উদ্দিন (৩৫), ইমন আহমদ (২০), রিপন আহমদ (২৮), মো. শামীম মিয়া (২৮), নিজাম মিয়া (৪৫), মো. রাজন মিয়া (৩৫) ও রাজু আহমদ (৩০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মামলা রুজু করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




