ইসকন দিয়ে অরা*জকতা তৈরি প্রতিবেশিসুলভ আচরণ নয়: সিলেটে ব্যারিস্টার ফুয়াদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ইসকন দিয়ে অরা*জকতা তৈরি প্রতিবেশিসুলভ আচরণ নয়: সিলেটে ব্যারিস্টার ফুয়াদ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৯:২৯:০২ পূর্বাহ্ন

ইসকন দিয়ে অরা*জকতা তৈরি প্রতিবেশিসুলভ আচরণ নয়: সিলেটে ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত


আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, হাজারো মানুকে হত্যার পরও আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা নেই। এখন নতুন করে অনেককে ফ্যাসিবাদেও পক্ষে অবস্থান নিতে দেখছি। আওয়ামী দুর্বৃত্তদের মতো এখন নতুন করে হাট-ঘাট ও মাঠ দখলের মহড়া চলছে। এভাবে এই দেশ চলতে পারেনা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একটি প্রতিবেশি দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে। ইসকন দিয়ে অরাজকতা তৈরি প্রতিবেশিসুলভ আচরণ নয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাস জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তারা হাজার হাজার কোটি টাকা লুটে বিদেশে পাচার করেছে। অধিকার হরণ করে জনগণকে দাসে পরিণত করেছিল। এই অবস্থা থেকে মুক্তি পেতে ছাত্র-জনতা মাঠে নেমেছিল। স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছিল তারা। তাদের ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

এবি পার্টির সিলেট মহানগর শাখার আহবায়ক মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং জেলার সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েস ও মহানগর সদস্য সচিব রেজাউল করিম শুয়েবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আহবায়ক মো. আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব গাজী নাসির ও সিলেট জেলা আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন সিলেটবাসী বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে। গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। তিনি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে শরিক হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

এছাড়াও জনসভায় বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলার যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন, খলিল তাপাদার, যুব পার্টির সমন্বয়ক এম তানজিল হাসান, ছাত্রপক্ষের রিজওয়ানুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল