সিলেটে প্রেমিককে নিয়ে স্বামীকে হ ত্যা, স্ত্রীসহ তিনজনের ফাঁ সি র আদেশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সিলেটে প্রেমিককে নিয়ে স্বামীকে হ ত্যা, স্ত্রীসহ তিনজনের ফাঁ সি র আদেশ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন

সিলেটে প্রেমিককে নিয়ে স্বামীকে হ ত্যা, স্ত্রীসহ তিনজনের ফাঁ সি র আদেশ

ছবি: সংগৃহীত


সিলেটের জাফলংয়ে চাঞ্চল্যকর স্বামীকে হত্যার দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তাঁর সহযোগীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চতুর্থ এর বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)। আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল সিলেটের গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম।

পুলিশ জানায়, নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাঁরা। নিহত যুবক কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। তিনি সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন।

এ হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা করেন। পরে, কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল