প্রতীকী ছবি
গোয়াইনঘাট উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশু নিহত ও একজন আহত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাটগামী পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, রাস্তা পারাপারের সময় সারিঘাট থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে আলী আহমেদের ছেলে হুমায়ুন আহমদ (৫) ও তার বোন মুনতাহা বেগম (৭) গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে স্বজনরা চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন এবং মুনতাহাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছেন বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




