এ যেন লাল শাপলার মেলা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

এ যেন লাল শাপলার মেলা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ০৭:৪৭:২২ পূর্বাহ্ন

এ যেন লাল শাপলার মেলা

ছবি: নিজস্ব


পর্যটন সমৃদ্ধ ও প্রকৃতির সৌন্দর্যে ভরপুর সীমান্তিক জনপদ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পর্যটনের নতুন সম্ভাবনা গহড়া,শিমুলতলা গ্রামের বুগইল বিল ও আগারি বিলের লাল শাপলা। গ্রামীন আঁকাবাঁকা মেটো পথ চারিদিকে সোনালী ধান ও সবুজ প্রকৃতির মধ্যখানে যে দিকে চোখ যায় শুধু লাল শাপলা। বিলজুড়ে যেন লাল শাপলার মেলা। পাহাড়ের কাছে হাওরের এমন সৌন্দর্য স্থানীয়দের তো বটেই, মুগ্ধ করছে বিভিন্নস্থান থেকে আসা লোকজনকেও মুগ্ধ করবে। এই বিলে এখন তাকালে মনে হয় লাল গালিচা বিছানো।

এই দুটি বিল এখন গোয়াইনঘাটের পর্যটনের নতুন সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। লাল শাপলার সমারহ ভালো করে দিতে পারে যে কারো মন। চাষাবাদ ছাড়াই হাওরে ফুটেছে লাল শাপলা। ফুলের সমাহার দেখে মুগ্ধ হবে আসা পর্যটকরা।প্রধান সড়কের পাশাপাশি হওয়ায় বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের যাতায়াতের সুবিধা ভালো রয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর সড়কের পশ্চিম পাশে গহড়া ও শিমুলতলা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দুইটি লাল শাপলা বিল। গোয়াইনঘাট বাজার থেকে দূরত্ব এক দেড় কিলোমিটারের মতো হবে। যেতে সড়কের বাঁ পাশে তাকালে চোখে পড়বে মেঘালয় পাহাড়। পাহাড়ের ওপরে মেঘের খেলা। হাওর-পাহাড় ও লাল শাপলার সৌন্দর্য এখনে মিলেমিশে একাকার হয়ে আছে। 

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের এই দুইটি বিলে প্রায় ২৭ বিঘার ঊর্ধ্বে জায়গা নিয়ে গহড়া ও শিমুলতলা গ্রামে অবস্থিত হাওরটি।কোন রকম চাষাবাদ ছাড়াই বিগত কয়েক বছর যাবত প্রাকৃতিকভাবে এই বিলে লাল শাপলা ফুলের বিপুল সমারোহ ঘটে। বছরের ছয় মাস এই বিলে পানি থাকে বিধায় ছয় মাসই লাল শাপলার এই অপরূপ দৃশ্য দৃশ্যমান থাকে। ভোর থেকে দুপুর ১২ টা পর্যন্ত ফুটে থাকা শাপলাগুলো সবুজের মধ্যে লাল চাদরে মোড়ানো প্রস্ফুটিত সৌন্দর্য যা এখানে ঘুরতে আসা ভ্রমণ পিয়াসিদের ভ্রমণের আনন্দে নতুন মাত্রা তৈরি করবে।

গত ২৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এই দুইটি শাপলা বিল ভ্রমণ ও পরিদর্শন করেন। ওনার ভ্রমণ ও পরিদর্শনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম নতুনভাবে উদ্ভাবিত এই শাপলা বিল কে নিয়ে লেখালেখি প্রচার-প্রচারণা শুরু করেছেন।অনেকে আবার গোয়াইনঘাটে অবস্থিত এই শাপলা বিল কে পর্যটন স্পট ঘোষণার দাবি তুলছেন। স্হানীয়দের মধ্যে কেউ কেউ আবার নতুন জায়গায় শাপলার সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।বাদ দিচ্ছেন না প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।শাপলা বিলে ভ্রমনে গিয়ে ছবি আপলোড দিচ্ছেন যার যার ফেসবুক একাউন্টে। ক্যাপশনে তুলে ধরছেন শাপলার অনিন্দ্য সৌন্দর্যের কথা।

জানা যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিল দুটিকে স্বল্প মেয়াদী পর্যটন স্পট গঠনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন জানান, গোয়াইনঘাট এমনিতেই দেশি-বিদেশি পর্যটকদের জন্য খবুই আকর্ষণীয় স্থান। এখানের সৌন্দর্য দেখতে প্রতিদিন পর্যটকেরা আসেন। কিন্তু এই এলাকাতে বিলজুড়ে লাল শাপলার এমন সৌন্দর্য ছড়িয়ে আছে এতদিন এটি অনেকের নজরে আসেনি। এখন মানুষ জেনে স্হানীয় দর্শনার্থীরা দেখতে আসছেন। তিনি জানান, পর্যটন স্পট উপযোগী ও পর্যটক আকর্ষণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলা দেশের ঐতিহ্যেবাহী একটি উপজেলা। যেখানে রয়েছে পর্যটকদের বিনোদনের দর্শনীয় স্থানসমূহ। তার মধ্যে উল্লেখযোগ্য জাফলং পর্যটন স্পট, পান্তুমাই ঝর্ণা,সোয়াম ফরেস্ট রাতারগুল ও বিছনাকান্দি। তার মধ্যে নতুন ভাবে উদ্ভাবিত হয়েছে উপজেলার সদর ইউনিয়নে অবস্হিত শাপলা বিল। দুটি বিল ভ্রমন ও পরিদর্শন করে আমি জানতে পেরেছি জায়গাগুলো স্থানীয়ভাবে মালিকানাধীন। যেখানে একটি বিলে রয়েছে ২৭ বিঘার মত জমি।পাশাপাশি রয়েছে আর একটি বিল। স্হানীয় লোকজনের সাথে কথা হয়েছে। পর্যটনের যে সময়টা তিন থেকে চার মাস যাতে এই দুটি বিলের লাল শাপলা রক্ষণাবেক্ষণ করে স্বল্প মেয়াদি পর্যটকদের ভ্রমণের উপযোগী রাখা ও বিনোদনের ব্যবস্থা করা যায় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পর্যটকদের যাতায়াতের জন্য যে গ্রামীন রাস্তা ও দুটি ব্রীজ রয়েছে তার সংস্কার করা হবে। প্রধান সড়কের কাছাকাছি হওয়ায় পর্যটকদের যাতায়াতের সুবিধা রয়েছে।ছোট গাড়ি নিয়ে যেকোনো পর্যটক প্রবেশ করতে পারবে। স্বল্প মেয়াদী পর্যটন স্পট গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে। গোয়াইনঘাটের লাল শাপলা পর্যটন সম্ভবনার নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে এটি পর্যটক আকর্ষণে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। উপজেলা প্রশাসন শাপলা বিলের উন্নয়নসহ এলাকার রাস্তাঘাট উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ