ছবি : সংগৃহিত
সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় ঘটনাস্থলে মা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১০সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৯-০৫৫) উপজেলার ইলাশপুর নামক স্থানে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।
নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার পুত্র আব্দুল কাইয়ুম (৩২)।তারা ইলিশপুরস্থ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সএর কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে প্রেরণ করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার।
A/B




