"স্বাধীনতা স্কোয়াড" এর উদ্যোগে অসহায়দের মধ্যে সেলাই মিশন বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

"স্বাধীনতা স্কোয়াড" এর উদ্যোগে অসহায়দের মধ্যে সেলাই মিশন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন

"স্বাধীনতা স্কোয়াড" এর উদ্যোগে অসহায়দের মধ্যে সেলাই মিশন বিতরণ

ছবি : সংগৃহীত


সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন "স্বাধীনতা স্কোয়াড" এর উদ্যোগে নগরীর ৪নং ওয়ার্ডে অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

স্বাধীনতা স্কোয়াডের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা স্কোয়াডের প্রধান উপদেষ্টা ওমর মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ যা তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো দরিদ্র ও অসহায় ব্যক্তিদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা এনে দেয়। নিম্ন আয়ের মানুষের জন্য এটি একটি কার্যকরী সহায়তা, যা তাদের জীবিকার পথ সুগম করে।

উপস্থিত ছিলেন, স্বাধীনতা স্কোয়াডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান, মমি, নীপা, প্রচার সম্পাদক নেহা ইসলাম, ইন্তিয়া, সাদিয়া, সানজিদা, নিলয় আহমদ, হালিম, মুক্তাদির, রুমি, মো. আলামিন, নাহিদ, নাজমুল, শরীফ, সাকিব, ডলি, ফাহিমা, সামির আহমেদ, সুহানা, রাতুল প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ