বিয়ানীবাজারে নদী থেকে মাদরাসাছাত্রের লা*শ উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বিয়ানীবাজারে নদী থেকে মাদরাসাছাত্রের লা*শ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ০৫:০৭:১০ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে নদী থেকে মাদরাসাছাত্রের লা*শ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার ২৭ ঘণ্টা পর হাফিজ সালমান আহমদ (১৪) নামের মাদরাসাছাত্রের লাশ পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর এলাকার মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

সালমান আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তাহ’র ছেলে ও সিলেট জামেয়া দ্বিনিয়া মাদরাসার ছাত্র। তিনি সদ্য হিফজ সম্পন্ন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সালমানের বাড়ির পাশ দিয়েই কুশিয়ারা নদী বয়ে গেছে। শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন হাফিজ সালমান। কিন্তু সাতার না জানায় তিনি তলিয়ে যান। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় জনতা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার দেহ উদ্ধার করতে পারেনি। পরে শনিবার বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলের অদূরে ভেসে উঠলে এলাকাবাসী সালমানের নিথর দেহটি উদ্ধার করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাফিজ আব্দুল ফাত্তাহ’র ঘনিষ্টজন জমিয়তে ইসলাম নেতা লুৎফুর রহমান। তিনি বলেন- ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হবে। এদিকে, হাফিজ সালামনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ