ওসমানীনগরে সুরেজা বেগম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ওসমানীনগরে সুরেজা বেগম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ০৭:৫২:২৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে সুরেজা বেগম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ছবি: নিজস্ব


ওসমানীনগরে সুরেজা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে ৪র্থ প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। (৩০নভেম্বর) শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাদীপুর ইউনিয়নের খছরুপুর সরকারি প্রাথামিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় সিলেটের ওসমানীনগর, মৌলভীবাজার সদর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০জন শিক্ষার্থী অংশ নেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্যের আইনজীবি মোহাম্মদ আব্দুল গণি জানান, গেল বছর ট্যালেন্টপুল ১৫জন, মেরিট ১৫ জন এবং সাধারণ ২৯জনসহ মোট ৫৯জনকে বৃত্তি প্রদান করা হয়, এবার এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ, সমাজ সেবক নিজাম সিদ্দীকি, সৈয়দ হুমায়েল আহমদ, জাকির খান জাকারিয়া, ফয়েজ আহমদ, শিক্ষক আতাউর রহমান, আতিকুর রহমান,অজয় কুমার দেব, সিরাজুল ইসলাম, শাহবাজ আলী, সীমা কর, সৈয়দা কানিজ জহুরা, শাহেনা বেগম, রুমা রাণী তালুকদার, ফাউন্ডেশনের সভাপতি মো. মাসুদ আহদমদ, সাধারণ সম্পাদক মো. মালেক উদ্দিন, মহিলা সম্পাদক নাদিয়া রহমান, অর্থ সম্পাদক আলা উদ্দিন, সদস্য হাম্মাদুর রহমান প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ