সিলেটের চার যুবককে ধরলো র‌্যাব
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সিলেটের চার যুবককে ধরলো র‌্যাব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১০:৪৪:১২ পূর্বাহ্ন

 সিলেটের চার যুবককে ধরলো র‌্যাব

ছবি : সংগৃহীত


মাদকসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। পৃথক দুইটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে একজন  ব্রাহ্মণবাড়িয়া ও চারজন সিলেটের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৮ ফেনসিডিলসহ এক জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জাকির হোসেন (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল মাইজহাটি এলাকার কামাল মিয়ার ছেলে।

অপরদিকে রাত দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর এলাকা থেকে ৩২২ ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার সদরের বনবিথি এলাকার মো. জিলোয়ার হোসেন তরফদার প্রকাশ দেলোয়ার (৪০) ও একই এলাকার মোঃ  হাবিবুর রহমান (২০)। গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি এলাকার মো. শামিম আহম্মদ (৩১) ও গোয়াইনঘাট উপজেলার সাহাপুর এলাকার পলাশ দাস (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ