নিহত ফখরুল ইসলাম
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়কে সিএনজি ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফখরুল ইসলাম নামে এক আওয়ামীলীগ নেতার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত ফখরুল ইসলাম কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল গ্রামের মৃত রইছ মিয়ার পুত্র। তিনি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।
এতে আহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামের মৃত আরজমন্দ আলীর পুত্র শেলু আহমদ এবং সিএনজি চালক কানাইঘাট উপজেলার সুতার গ্রামের মাহিন আহমদ।
রবিবার(১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের ১ কিলোমিটার পূর্বে লালপুল ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত সিএনজির চালক ও আরো এক যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় চারখাই মাল্টিকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করা হয়।
জানা যায়, কানাইঘাট থেকে ছেড়ে আসা সিএনজি চারখাই বাজার থেকে ১ কিলোমিটার পূর্বে লালপুল ব্রিজের পাশে একটি ভ্যানকে অভারটেক করতে গিয়ে সিলেট থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ট্রাক উল্টে গিয়ে খাদে পড়ে যায় এবং সিএনজি ধুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা সিএনজিতে থাকা চালক ও দু’জন যাত্রীকে উদ্ধার করে চারখাই মাল্টিকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান এবং অন্য দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেটে প্রেরণ করা হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পৌছায় বিয়ানীবাজার থানা পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করে দুর্ঘটনা কবলিত তিনটি গাড়ি পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আসে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করে নি।
ডি ডি




