অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণত্তোর সহায়তা ও সার্টিফিকেট বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণত্তোর সহায়তা ও সার্টিফিকেট বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৬:০০:৫৭ পূর্বাহ্ন

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণত্তোর সহায়তা ও সার্টিফিকেট বিতরণ

প্রশিক্ষণত্তোর সহায়তা ও সার্টিফিকেট বিতরণ করছেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী


সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। তাদেরকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার জন্য সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মকর্মী হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এস ডি জি লক্ষ্য পুরণ সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবাইকে নিয়ে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে।  কাউকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
তিনি গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) সিলেট বাগবাড়িস্থ সমাজসেবা মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণত্তোর সহায়তা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেফ বাংলাদেশ সিলেট রিজিয়নের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর  রফিক। বক্তব্য রাখেন সিলেট জেলা সিলেট জেলা দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সভাপতি স্বপন কুমার ঋষি দাস, প্রশিক্ষণার্থী সপ্তমী রানী দাস, রিংকু বিশ্বাস প্রমুখ।
পরে ১০০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে দশ হাজার টাকা করে প্রদান করা হয় এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।বিজ্ঞপ্তি

A/B



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার