বিয়ানীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৭:২৬:৪০ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি


সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলেন, উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে তাওসিফ আহমদ(০৬) ও একই এলাকার প্রবাসী ছালিক উদ্দিনের মেয়ে নুরা(০৫)। তারা কাছাটুল রহমানিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানান, সোমবার বেলা ১২ টার হঠাৎ তারা খবর পান দুই শিশু মাদরাসার পাশের পুকুরের পানিতে ভাসছে। সেখানে গিয়ে শুনতে পান ক্লাসে শিক্ষককে প্রস্রাবের কথা বলে তারা বেড়িয়েছিলেন। তাদের ধারনা ক্লাসের ফাকে পুকুরে গোসলে নেমে সাতার না জানার কারনে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জানা যায় সম্পর্কে তারা চাচা ভাতিজি ছিলেন।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানা পুলিশ। সেখানে লাশের সুরতহাল শেষে পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে অস্বাভাবিক কিছু পাওয়া যায় নি।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পৌছাই। ঘটনাস্থলে গিয়েই লাশের সুরতহাল করি। এদিকে পরিবারের অনুরুধে এবং অর্ধ্বতন কতৃপক্ষ্যের অনুমতি সাপেক্ষে মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার