আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হা ম লা র প্রতিবাদে মিছিল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হা ম লা র প্রতিবাদে মিছিল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ০৯:০৫:২৯ পূর্বাহ্ন

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হা ম লা র প্রতিবাদে মিছিল

ছবি: সংগৃহীত


ভারতে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গীগোষ্ঠীর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর ) বিকেলে নাগরিক কমিটি মৌলভীবাজারের উদ্যোগে শহরের চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিটির মৌলভীবাজার জেলার সার্চ কমিটির প্রতিনিধি ফাহাদ আলম, আব্দুলাহ আল হোসাইন, কবিরুল ইসলাম রুমন, এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মারুফ আল হামিদ, নাজনীন জেনি, শাফকাত সাদেক খান, মোহাম্মদ ইমাজ এবং উপস্থিত ছিলেন ছাত্র নেতা সাইফুদ্দিন, ছাত্রনেতা শফিকুল ইসলাম, শাহাবুদ্দিন বাবলু ও ছাত্রনেতা জুবায়েল শুভ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার