ছবি : নিজস্ব
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৬ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে।
সোমবার ( ১১ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর পূর্ববাজারে বড় পুকুড় পাড়ের উত্তর কোনে আব্দুর রব নামক এক ব্যাক্তির মুদি মালের দোকানের পাশে একটি গোডাউন থেকে ৫০ কেজি ওজনের ২৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সাহিদ মিয়া ও মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। এবিষয়ে ওসি তাজুল ইসলাম ২৬ বস্তা ভারতীয় চিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে ।
এম সি




