চাঞ্চল্যকর মোস্তাকিম হ ত্যা, গোলাপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

চাঞ্চল্যকর মোস্তাকিম হ ত্যা, গোলাপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রে ফ তা র

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ১০:১৩:৫০ পূর্বাহ্ন

চাঞ্চল্যকর মোস্তাকিম হ ত্যা, গোলাপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৯ এর সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত, পলাতক আসামি রায়হান উদ্দিন (২২), তিনি নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের বাসিন্দা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখ রাত ৯টা থেকে ১০টার মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোস্তাকিম মিয়াকে তার শয়নকক্ষে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। হত্যার পর আসামিরা পালিয়ে যায়। নিহতের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নম্বর-১৩/১৯৫) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা অনুযায়ী নথিভুক্ত হয়।

র‌্যাব-৯ জানিয়েছে, তারা বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, হত্যা মামলা, চাঁদাবাজি ও জঙ্গিবাদ প্রতিরোধে এ বাহিনী শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি নিয়ে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী