সিলেটে ইবনে সিনার হাসপাতালের মানবিকতায় মুগ্ধতা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সিলেটে ইবনে সিনার হাসপাতালের মানবিকতায় মুগ্ধতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ১২:৪৪:২৯ অপরাহ্ন

সিলেটে ইবনে সিনার হাসপাতালের মানবিকতায় মুগ্ধতা

ছবি : নিজস্ব


সিলেটে রোগীদের প্রতি বছর প্রায় তিন কোটি টাকার মতো চিকিৎসা খরচ মওকুফ করছে ইবনে সিনা হাসপাতাল। এখানে চিকিৎসা নিয়ে কেউ কখনও টাকার জন্য আটকা পড়েনি, পড়বেও না। এছাড়া প্রত্যেক পরীক্ষায় সাধারণ রোগীদেরকে ২৫ পার্সেন্ট ছাড়াও কর্পোরেট রোগীদেরকে সর্বোচ্চ ৩৫/৪০ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে।

তারা বলছেন চিকিৎসায় মানুষ ফতুর হয়ে যাচ্ছে। তাই তাদের মানবিক সেবার পরিধি কার্যক্রম আরো বাড়ানো হচ্ছে। দেশের সব স্বাস্থ্য সংস্থা যখন করোনা, বৈশি^ক সমস্যাসহ নানা অজুহাতে পরীক্ষার রেট বাড়াচ্ছে, তখন ইবনে সিনা কর্তৃপক্ষ বাড়ায়নি। এসবের মুলে রয়েছে তাদের কমিটমেন্ট। সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবায় আস্থা ও ভরসার জায়গা খোঁজে পায় সে জন্য তাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে। সিলেটের মানুষের চাহিদার ভিত্তিতে খুব শীঘ্রই তারা বড় পরিসরে যাচ্ছেন। যাতে আরও বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন কোম্পানীর কর্তা ব্যক্তিরা।

রোববার সিলেট প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় কালে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ এ কথাগুলো বলেন। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং হেড অফ মার্কেটিং মো. ওবায়দুল হক এর উপস্থাপনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, ইবনে সিনা হাসপাতাল লিমিটেড এর সহ কারী পরিচালক মো. তাজুল ইসলাম, কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী ডা. মোদাব্বির হোসেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।

অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের সাংবাদিকরা ইবনে সিনা হাসপাতালের সেবা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে তারে অভাব অভিযোগ আর অনুযোগের কথা তুলে ধরেন। সেই্ সঙ্গে ইবনে সিনা হাসপাতালে কর্তৃপক্ষের মানবিক সেবা কার্যক্রমেরও প্রশংসা করেন। বিশেষ করে হাসপাতাল পরিচালনা এবং সিলেটের সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের সঙ্গে চেয়ারম্যানের ভূমিকার প্রশংসা করেন অনেকেই।

অনুষ্ঠানে সিলেটের স্বাস্থ্য সেক্টরে ইবনে হাসপাতালের যুগান্তকারী পথচলার বিভিন্ন দিক তুলে ধরে হাসপাতালের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, এই হাসপাতালের কারণে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। বিশেষ করে অতি বানিজ্যিক চিন্তার বাইরে থেকে এখানকার চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন। তবু বিপুল চাহিদার কারণে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে বলেও প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার বক্তব্যে তুলে ধরে বলেন, তবে আমাদের এবং আমাদের সেবাগ্রহীতা সিলেটবাসীর আন্তরিকতায় সব সময় আমরা এসব ভুলভ্রান্তির সমাধান দিতে পেরেছি। তিনি ভবিষ্যতে এ হাসপাতালের পথচলায় সাংবাদিকসহ সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সেবা দেয়ার চেষ্টা চলছে।

ইবনে সিনা ট্রাস্টের সহকারী পরিচালক তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইবনে সিনা হাসপাতাল সিলেটের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। এজন্য আমরা আমাদের সেবা কার্যক্রমকে আরও মানবিক, আরও আন্তরিক করার প্রচেষ্টা চালাচ্ছি। তিনি বলেন, সময় এবং সুযোগে ইবনে সিলেটে বড় হাসপাতাল প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আমাদের আছে।

সংবাদ সম্মেলনে সিলেটের সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, সহ সভাপতি  আবদুল কাদের তাপাদার আব্দুল মালিক জাকা, আফম সাঈদ, আতাউর রহমান আতা, আমজাদ হোসাইন, প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক জৈন্তাবার্তা সম্পাদক ফারুক আহমদ, নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম. সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, চীফ রিপোর্টার  সিরাজুল ইসলাম. দৈনিক জালালাবাদ এর সহকারী সম্পাদক নিজাম উদ্দিন সালেহ, চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খান প্রমুখ। 

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার