হবিগঞ্জে উপজেলা ছাত্রলীগের আহবায়ক গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

হবিগঞ্জে উপজেলা ছাত্রলীগের আহবায়ক গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০৪:৩৯:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জে উপজেলা ছাত্রলীগের আহবায়ক গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতাউস ছামাদ বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাবু উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুর রউফ মেম্বার এর পুত্র।

অভিযোগ রয়েছে, আতাউস ছামাদ বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। ৪ আগস্ট তাঁর নেতৃত্বে মাধবপুরে ছাত্র-জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আছে। তার বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় মামলাও রয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৪ আগস্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি এজাহারভূক্ত আসামি। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী