বিশ্ব তৃতীয় পা র মা ণ বি ক যুগের দ্বার*প্রান্তে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

যুক্তরাজ্যের সতর্কতা

বিশ্ব তৃতীয় পা র মা ণ বি ক যুগের দ্বার*প্রান্তে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০৪:৫১:৫৮ পূর্বাহ্ন

বিশ্ব তৃতীয় পা র মা ণ বি ক যুগের দ্বার*প্রান্তে

ছবি: সংগৃহীত


বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, টনি রাডাকিন গত বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, বিশ্ব বদলে গেছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে। তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের ওপরে এসে পড়েছে।

রাডাকিন তার ভাষণে বলেন, শীতল যুদ্ধের সময়ে দেখা গেছে দু'টি পরাশক্তি পারমাণবিক নিরোধকের কারণে নিরাপদ দূরত্বে থেকেছে এবং অতীতের তিন দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের উপর বিধিনিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই বিষয়টি আবদ্ধ ছিল, তবে বর্তমান যুগটি, সম্পুর্ণভাবে অনেক জটিল। 

তিনি আরও বলেন, যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়া এখন আবারও বেশি বেড়ে গেছে।

আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় আছি। এটি একইসঙ্গে একাধিক উভয় সংকট দ্বারা সংজ্ঞায়িত যেখানে রয়েছে পরমাণুর সম্প্রসারণ এবং ব্যাহতকারী প্রযুক্তি এবং আগে যে নিরাপত্তা কাঠামো ছিল তার প্রায় সম্পুর্ণ অনুপস্থিতি, উল্লেখ করেছেন রাডাকিন। 

তিনি ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনকে এই বছরের সবচেয়ে অস্বাভাবিক ঘটনা বলে বর্ণনা করেছেন। সেইসঙ্গে সতর্ক করেছেন যে আরও সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী