জৈন্তাপুরের বরেণ্য রাজনীতিবিদ দৌলা চেয়ারম্যানের নবম মৃত্যু বার্ষিকী আজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুরের বরেণ্য রাজনীতিবিদ দৌলা চেয়ারম্যানের নবম মৃত্যু বার্ষিকী আজ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ১১:৩৯:১৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরের বরেণ্য রাজনীতিবিদ দৌলা চেয়ারম্যানের নবম মৃত্যু বার্ষিকী আজ

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান দৌলা


জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোখলেছুর রহমান দৌলার নবম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

২০১৪ সালের ১২ সেপ্টেম্বর এই দিনে তার মৃত্যু হয়। তিনি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মরহুম মামুনুর রহমান ও বেগম লবনুস নেছার কনিষ্ঠ পুত্র ।

১৯৯৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর মাঝে ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১ নম্বর নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি  বৃহত্তর জৈন্তা পাথরশ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।

তার নবম মৃত্যুবার্ষিকীতে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  কামাল আহমদ শোক জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এছাড়াও ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক  মো. শাহেদ আহমেদ মরহুম মোখলেছুর রহমান দৌলার রূহের মাগফিরাত কামনা করে স্মৃতিচারণ করেন। 

মরহুম দৌলা ছিলেন জৈন্তাপুর উপজেলার রাজনৈতিক তথা সামাজিক অঙ্গনের একজন পরিচিত মুখ।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর হিসেবে তিনি ছিলেন ব্যাপক পরিচিত। তার অকাল মৃত্যুতে সেদিন গোটা জৈন্তাপুর উপজেলা সহ সিলেটের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছিলো শোকের ছায়া।

জৈন্তাপুরবাসী বিভিন্ন সময় মরহুম মোখলেছুর রহমান দৌলার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে। বিশেষ করে পাথর শ্রমিক অধ্যুষিত বৃহত্তর জৈন্তার শ্রমজীবী মানুষের কাছে তিনি ছিলেন ছায়ার মত অভিভাবক। 

এদিকে, বাবার নবম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মরহুম দৌলার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মরহুমের একমাত্র পুত্র, ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার