দক্ষিণ সুরমায় বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ১১:৪৮:১২ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল খালিক বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বাবুর্চি আবদুল খালিক (৪০) রাজাপুর গ্রামের মৃত মন্তাজ আলী মখনের ছেলে। 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানিয়েছেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে, ময়না তদন্তের জন্য তার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, আবদুল খালিকের স্ত্রী সৌদি প্রবাসী। তার ঘরে দুই মেয়ে। সোমবার রাত ১০টার দিকে খাবার খেয়ে নিজেদের কক্ষে ঘুমিয়ে যান পরিবারের সবাই। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তার এক মেয়ে বাবার শোবার কক্ষে বাতি জ্বলতে দেখে এগিয়ে দেখেন তীরের সঙ্গে রশিতে বাবার দেহ ঝুলছে।

তখন মেয়েদের চিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশে খবর দেয়। রাত ৩টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার