বাহুবলে দু'গ্রামবাসীর সং ঘ র্ষে অর্ধশতাধিক আ হ ত, অ*গ্নি সংযোগ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বাহুবলে দু'গ্রামবাসীর সং ঘ র্ষে অর্ধশতাধিক আ হ ত, অ*গ্নি সংযোগ

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ০৩:৫৬:৫৩ পূর্বাহ্ন

বাহুবলে দু'গ্রামবাসীর সং ঘ র্ষে অর্ধশতাধিক আ হ ত, অ*গ্নি সংযোগ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবলে ৫ টাকা টমটম ভাড়া নিয়ে দু'গ্রামবাসীর সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে ঘটনাটি ঘটেছে ।

আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, উপজেলার ভেড়াখাল গ্রামের এক যুবকের সাথে টমটম ভাড়া নিয়ে সাতপাড়িয়া গ্রামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে স্থানীয় কবিরপুর গ্রামের সাথে সাতপাড়িয়া গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৫ ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়।

ঘটনার কিছুক্ষণ পর থেকেই বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে যানচলাচল স্বাভাবিক হয়।বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

,,বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত, আমাদের পুলিশ ঘটনা স্হলে টহলে আছে।

বাহুবল ফায়ারসার্ভিসের টিম লিডার জগদিশ চন্দ্র দেব নাথ বলেন, আমরা ঘটনা স্হলে গিয়ে স্হানীয়দের সহযোগিতা আগুন নিভাতে সক্ষম হই। আগুনে অনুমান ৭৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী