রোগীর সেবায় আরো আন্তরিক হতে কর্মচারীদের প্রতি আহ্বান সিওমেক পরিচালকের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ওসমানী হাসপাতালের চতুর্থ শ্রেনীর ২০ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা

রোগীর সেবায় আরো আন্তরিক হতে কর্মচারীদের প্রতি আহ্বান সিওমেক পরিচালকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ০৫:৫৯:০০ পূর্বাহ্ন

রোগীর সেবায় আরো আন্তরিক হতে কর্মচারীদের প্রতি আহ্বান সিওমেক পরিচালকের

চতুর্থ শ্রেনীর ২০ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা


রোগীর সেবায় আরো আন্তরিক হতে কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, মানুষের সেবা করা একটি ইবাদত। হাসপাতালের কাজে যে ফাঁকি দিবে আল্লাহ পাক তাকে ছাড় দিবেন না। আপনার যারা মানুষের সেবা করে অবসরে গেছেন সিলেটবাসী আপনাদের নাম স্বর্ণকারে লিখে রাখবেন। আপনারা হাসপাতালে সেবা দিয়ে গেছেন এখন থেকে আমরা আপনাদের সেবা দিবো। পরিচালক আরও বলেন, অবসরে যাওয়া কর্মচারী ও তার স্ত্রীর সকল স্বাস্থ্য সেবা ফ্রি দিবে হাসপাতাল কতৃপক্ষ। তাই সবাই আন্তরিক হয়ে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করবেন।


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) হাসপাতালের সেমিনার কক্ষে বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদ্য অবসরে যাওয়া ২০ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন এসব কথা বলেন।


উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক প্রশাসন ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক অর্থ মাহবুবুল আলম, সিনিয়র ষ্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, বিএনএ ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণীর সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাইফুল মালেক, ওয়ার্ড মাস্টার রওশন হাবীব, ওয়ার্ড মাস্টার সোহেল রানা, ওয়ার্ড মাস্টার জীবন রায় দীপ।


অবসরে যাওয়া কর্মচারীরা হলেন, মোঃ আব্দুল শহীদ, মোঃ আলা উদ্দীন, লক্ষন চন্দ্র মজুমদার, মোঃ ফারুক মিয়া, মোঃ আমির হোসেন, মোঃ আব্দুল আজিজ, মোঃ কামরুল হোসেন, মোঃ আব্দুল মুকিদ চৌঃ, মোঃ আব্দুল কুদ্দুছ -২, মোঃ মুহিবুর রহমান – ১, জ্যোতি মোহন কর, নারায়ণ চন্দ্ৰ দাস, সাজনা বেগম, গোলাম ছারোয়ার (প্রয়াত), মোঃ ছালেক মিয়া, আনোয়ারা বেগম, আলকাছ আলী, মোঃ ইলিয়াছ মিয়া।

A/B



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার