মাধবপুরে বেগম রোকেয়া দিবস পালিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

মাধবপুরে বেগম রোকেয়া দিবস পালিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৫:১৬:১৮ পূর্বাহ্ন

মাধবপুরে বেগম রোকেয়া দিবস পালিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে " নারী -কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা উপজেলা পরিষদ এর সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মো: জাহিদ বিন কাশেম।

বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ফয়সাল চৌধুরী,সাফিয়া খাতুন, ডলি প্রভা রায়, এসআই নাজমুল হক প্রমূখ।

সভা শেষে এবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী পাঁচ জন জয়িতা, লাকী রাণী শীল, ডলি প্রভা রায়, বকুল দেবনাথ, হালিমা আক্তার ও সাফিয়া খাতুন এর হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী