বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নতুন প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে : মুহাম্মদ ফয়জুর রহমান

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ০৬:২১:৪২ পূর্বাহ্ন

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী পালন


বিশিষ্ট সাংবাদিক ও ওসমানী গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান বলেছেন, বঙ্গবীর জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির মাধ্যমে নতুন প্রজন্মকে তার জীবন ও কর্ম অবহিত করতে হবে। রণাঙ্গণে তার সাহসী ও সফল নেতৃত্বের কারণে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছিলো। বাঙ্গালির মর্যাদা ও অধিকার আদায়ে তিনি আজীবন আপসহীন ছিলেন। বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি সৈনিকদের অধিকার আদায়ে তিনি সাহসী ভূমিকা পালন করেন।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের সভাপতি ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেটের সভাপতিত্বে ২৫৬ তম সাহিত্য আসরে মুল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি।

সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন কবি ডা. মুহাম্মদ মাশুকুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি গুলজার আহমদ হেলাল এবং আলোচনায় অংশ নেন গল্পকার সেলিম আউয়াল, কবি সালেহ খসরু। অনুষ্ঠানে লেখা পাঠ করেন কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ, কবি কামাল আহমদ, চিত্রশিল্পী কবির আশরাফ, আলিফ নূর, মকসুদ আহমদ লাল প্রমুখ।

A/B



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার