কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ০৭:২২:২৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা শুরু হয়।

কৃষি অফিস জানায়, কোম্পানীগঞ্জ এর কৃষি-০৬, খরিপ-২, ২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে বারি মাসকলাই-৩, ৫ কেজি এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার