অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০৯:৩৬:৫৭ পূর্বাহ্ন

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেন।

ধৃত ব্যাক্তিরা হলো, ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার আগরতলা রেলস্টেশন এলাকার মৃত উপেন্দ্র পাল এর পুত্র শ্রী প্রদীপ পাল(৫০), রানীর খামার গ্রামের শ্রী অমূল্য বিশ্বাস এর পুত্র শ্রী অজিত বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপাল নগর গ্রামের মৃত প্রিয়ারী মোহন দাস এর পুত্র শ্রী সমীর দাস (৩০)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী