সি রীয় ভূখণ্ড দখল, ই সরা য়েলকে কড়া হুঁশিয়ারি সৌদি, ইরান, কাতারের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সি রীয় ভূখণ্ড দখল, ই সরা য়েলকে কড়া হুঁশিয়ারি সৌদি, ইরান, কাতারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১২:২৯:২৭ অপরাহ্ন

সি রীয় ভূখণ্ড দখল, ই সরা য়েলকে কড়া হুঁশিয়ারি সৌদি, ইরান, কাতারের

ছবি : ফাইল ফটো


গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের নীতিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের চারটি দেশ সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তাদের অভিযোগ, ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে। সৌদি আরব ইসরায়েলের ভূমি দখলের ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড এবং ইসরায়েলের এই কর্মকাণ্ড সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। মুখপাত্র এসমাইল বাঘায়ি সতর্ক করে বলেছেন, এই আগ্রাসন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই পদক্ষেপ গুরুতর আন্তর্জাতিক আইন লঙ্ঘন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই আগ্রাসী কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতি স্পষ্ট আঘাত। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের দখলদারত্বের নীতি মধ্যপ্রাচ্যে আরও সহিংসতা ও উত্তেজনা সৃষ্টি করবে।

গত রোববার গোলান মালভূমি সংলগ্ন বাফার জোন দখল করে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, অধিকৃত গোলান মালভূমি চিরদিনের জন্য ইসরায়েলের অধীনে থাকবে। এ ব্যাপারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে ডুজারিক জানিয়েছেন, ইসরায়েলের এই পদক্ষেপ ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করেছে এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী