চার ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

চার ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ১০:৩৭:১৯ পূর্বাহ্ন

চার ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত


চারঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার(১২সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখায়েত হোসেন।

তিনি জানান, বিকাল ৪টা ২০ মিনিটে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের একটি ওয়াগনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।এতে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।চারঘন্টা বন্ধ থাকার পর রাত ৮টা ২০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার বিকালে আখাউড়া থেকে ছেড়ে আসা টেনের একটি খালি ওয়াগন বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢুকার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে আছে। ওয়াগনটি আখাউড়া থেকে কুলাউড়ার মাইজগাও স্টেশনে যাচ্ছিলো বলে জানা যায়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার