নবীগঞ্জে ৬২২ পিস ইয়া*বাসহ মা দ ক ব্যবসায়ী গ্রেফ*তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

নবীগঞ্জে ৬২২ পিস ইয়া*বাসহ মা দ ক ব্যবসায়ী গ্রেফ*তার

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০৯:৫৬:১০ পূর্বাহ্ন

নবীগঞ্জে ৬২২ পিস ইয়া*বাসহ মা দ ক ব্যবসায়ী গ্রেফ*তার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মো. সজলু মিয়া (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় দেশীয় অস্ত্র, দেশী-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।  

বুধবার (১১ ডিসেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মো. সজলু মিয়া (৪১) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. হীরা মিয়ার ছেলে। 

জানা যায়- বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ ও সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে একদল সেনাবাহিনী নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. সজলু মিয়ার বাড়িতে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজলু মিয়ার বসত ঘর থেকে ৬২২ ইয়াবা, বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা ১ লাখ ৮০ হাজার টাকা, ওমানের রিয়াল নোট ২৫টি, সৌদি আরবের রিয়াল নোট ১টি, একটি ফোন ও ৩টি চাপাতি, তিনটি চুরি জব্দ করা হয়।পরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফনী ভূষন রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী