চলে গেল ফারিয়া, বেঁচে রইল না কোনো যাত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

চুনারুঘাট সড়কে দুর্ঘটনা

চলে গেল ফারিয়া, বেঁচে রইল না কোনো যাত্রী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ১২:২৭:৩৯ অপরাহ্ন

চলে গেল ফারিয়া, বেঁচে রইল না কোনো যাত্রী

ফাইল ছবি


হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী ফারিয়া আক্তার (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে, এ দুর্ঘটনায় অটোরিকশার পাঁচ যাত্রীর কেউই বেঁচে রইলেন না। কেবল গাড়ি চালক পারভেজ বেঁচে আছেন; তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারিয়ার মৃত্যু হয়। সে চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের শফিক মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫০), সারের কোনা গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম মিয়া (২০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে নাজমা আক্তার (৫০)।

এ দুর্ঘটনায় চালকসহ আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার রাতে মারা যান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মঈনুল ইসলাম (২২)। তিনি সিকৃবি’র কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম ব্যাচের ছাত্র এবং চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার বাসিন্দা।

সবশেষ,  ছয় দিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বেঁচে থাকার আশায় দিন গুণছিলেন ফারিয়া। অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করে তিনিও চলে গেলেন পরপারে। সিএনজি-অটোরিকশা চালক পারভেজ এখনও বেঁচে আছেন। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

SH



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে