বাসস সাংবাদিকের মোটরসাইকেল চুরি, দুই দিনেও উদ্ধার হয়নি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বাসস সাংবাদিকের মোটরসাইকেল চুরি, দুই দিনেও উদ্ধার হয়নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০২:৫৫:১৩ পূর্বাহ্ন

বাসস সাংবাদিকের মোটরসাইকেল চুরি, দুই দিনেও উদ্ধার হয়নি

সাংবাদিক শুয়াইব হাসানের খোয়া যাওয়া মোটরসাইকেল


সিলেট নগরের শাহজালাল উপশহর থেকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট জেলা প্রতিনিধি, সিলেট প্রেসক্লাবের সদস্য শুয়াইবুল ইসলাম হাসানের মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৮টা উপশহর 'বি' ব্লক মসজিদের সামন থেকে গাড়িটি চুরি হয়। ঘটনার প্রায় দুই দিন পেরিয়ে গেলেও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শুয়াইব হাসান সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তিনি জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ পড়তে তিনি মসজিদে যান। তিনি উপশহর মূল সড়কের পাশে মসজিদের ফটকে নিজের ব্যবহুত গ্লামার ১২৫ সিসি মডেলের বাইকটি তালা দিয়ে রাত ৮টা ১২ মিনিটে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে বের হয়ে তিনি দেখতে পান সেখানে তার গাড়িটি নেই। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করলে রাতেই একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাংবাদিক শুয়াইবের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি উদ্ধারে আইনশৃখংলাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শাহপরান (রহ.) থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য্য। এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা।

প্রসঙ্গত, সম্প্রতি উপশহর এলাকায় গাড়ি চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত কয়েক দিনে উপশহর এলাকায় অন্তত ৫টি গাড়ি চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কেবল বি ব্লক মসজিদ এলাকা থেকে ৩টি গাড়ি চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নগরের বিভিন্ন এলাকায় গাড়ি চোরের উৎপাত বেড়েছে।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার